প্যারেন্টাল কন্ট্রোল নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল
প্যারেন্টাল কন্ট্রোল চালু না করলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
ইন্টারনেট দুনিয়ায় শিশুদের নিরাপদ থাকার জন্য সরকার প্যারেন্টাল কন্ট্রোল গাইড লাইন তৈরি ও মেনে চলার নির্দেশনা দিলেও এখনো তা সর্বস্তরে চালু হয়নি। অনেকেই এটি নিয়ে গড়িমসি করছে।
তাদের প্রতি সতর্ক বার্তা দিয়ে মোস্তাফা জব্বার বলেন, যারা প্যারেন্টাল কন্ট্রোল চালু করবে না, তাদের লাইসেন্স নবায়ন করা হবে না।
সূত্রমতে, দেশে ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি এই সেবা চালু করলেও মোবাইল ফোন অপারেটরগুলো এখনও এ ক্ষেত্রে পিছিয়ে আছে।
তবে শিগগিরই মোবাইল অপারেটরগুলো পরিপূর্ণরূপে নির্দেশনা বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমাদের সদস্যরা (আইএসপিএবির সদস্য) প্যারেন্টাল কন্ট্রোল সেবাদান শুরু করেছে। অভিভাবকরা না চাইলে তো আমরা বন্ধ করতে পারি না। এ কারণে অভিভাকদের সচেতন করতে আমরা চেষ্টা করছি। তবে এটা সরকার পর্যায়ে হলে ভালো হয়।
তিনি জানা গত অক্টোবরে একটি চিঠি দিয়ে সেন্ট্রাল কন্ট্রোল ব্যবস্থা আরোপ করতে বলে। ইতিমধ্যেই আমাদের ৫০ শতাংশ সদস্য এই কাজ করেছে।